বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দুই ঘন্টায় লেনদেন ৪৭০ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন ছাড়ালো ৪৭০ কোটি ৪২ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (৭ জুলাই) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬১ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৫৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ৯ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১১ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৮ ও ১৯৬৩ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৩০টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *