বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

দুই সিকিউরিটিজ হাউজকে ১০ লাখ টাকা জরিমানা

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস শাহজাহান সিকিউরিটিজ লিমিটেড ও ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৫০ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সর্বশেষ খবর পেতে পুঁজিবাজার প্রেস.কম
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহজাহান সিকিউরিটিজ লিমিটেডকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকার অর্থ দন্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া, বর্তমানে সিসিএ’তে কোন ঘাটতি না থাকলেও পূর্বে ঘাটতি থাকায় ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেডকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকার অর্থ দন্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *