বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
আজকের সংবাদ

দুলামিয়া কটনের আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ২১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ৩৮ টাকা ১৭ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *