বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দেড় ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৫০০ কোটি টাকা

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় দুই শতাধিক কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫০৭ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৬ আগস্ট) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১০ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৯৯ ও ২১৩৮ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৫০৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০১টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯ কোম্পানির শেয়ারদর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *