বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দেড় ঘণ্টায় লেনদেন ২৮১ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ২৮১ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৪ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯২ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৫৮ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৬৪ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৪৭ ও ২১১১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৮১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ কোম্পানির শেয়ারদর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *