বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দেড় ঘণ্টায় ৩৩০ কোম্পানির দরবৃদ্ধি, সূচক বাড়লো ৬৯ পয়েন্ট

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ৩৩০টি কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৬৯ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৪ জুলাই) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬৯ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৫ দশমিক ০২ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ২২ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২০১ ও ১৯৩৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৭১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩০টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ কোম্পানির শেয়ারদর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *