বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
বীমা

দেশের পুঁজিবাজার উত্থানের নেপথ্যে বীমা খাতের শেয়ার

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বুধবার (১৩ সেপ্টেম্বর) দিনভর সূচকের ওঠানামার পর ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে দেশের পুঁজিবাজার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বীমা খাতের শেয়ারদর বৃদ্ধির কারণে এদিন ৪ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৪ পয়েন্ট। এদিন সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ৫৭টি বীমা কোম্পানির মধ্যে ৩৭টি কোম্পানির দর বেড়েছে, কমেছে ১২টি এবং অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ারের দর।

ডিএসইতে আজ মোট ৮৪টি কোম্পানির দাম বেড়েছে। এর মধ্যে বীমা খাতের ৩৭টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। ফলে খাতওয়ারি তালিকার শীর্ষে রয়েছে বীমা খাতের কোম্পানিগুলো। দাম বাড়ার পাশাপাশি লেনদেনের শীর্ষে রয়েছে শেয়ারও।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে ৭৩টির শেয়ার দরপতন হয়েছে। এর বিপরীতে ৭৩টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর অপরিবর্তিত রয়েছে ১৬২টি কোম্পানির শেয়ার দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৪ পয়েন্টে। ডিএসইর অন্য দুটি সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ০.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৬৩ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩১৯টি কোম্পানির ১২ কোটি ৫১ লাখ ১৪ হাজার ৬৪৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে; যা ৬৬২ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৫২২ কোটি ৭৬ লাখ ৮৭ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

অপর পুঁজিবাজার সিএসই প্রধান সূচক ১৪ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩১ পয়েন্টে। সিএসইতে ১৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৫১টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টির।

দিনশেষে সিএসইতে ১২ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার ২০১টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৭৯৫ টাকার শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *