বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দেশ গার্মেন্টসের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ৩০ জুন, ২০২৩ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি। আজ বুধবার (২ অক্টোবর) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা আজ থেকে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *