বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

অগ্নি সিস্টেমসের মুনাফা বেড়েছে দ্বিগুণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৩০ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৫৮ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ দশমিক ০৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫৩ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৫৪ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *