বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে সিঙ্গারের

বৃহস্পতিবার (২০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৭২ পয়সা। গত বছর একই সময়ে টাকা পয়সা আয় হয়েছিল ১ টাকা ৪০ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানির ইপিএস হয়েছে ৫ টাকা ৮৫ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ৩১ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৪ টাকা ৮৩ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *