দ্বিতীয় প্রান্তিকে লোকসান থেকে মুনাফায় মেঘনা ইন্স্যুরেন্স
বৃহস্পতিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কোম্পানির চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ পয়সা। যা গত বছর একই সময়ে লোকসান ছিলো ৩৩ পয়সা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা গত ৬ মাসে কোম্পানির (জানুয়ারি’২৩-জুন,২৩) মুনাফা হয়েছে ৯৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৫৮ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৪ টাকা ৩৫ পয়সা। আগের বছর ছিলো ১৭ টাকা ২১ পয়সা।
