সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে আরও চার কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর ও চার কোম্পানি গত ৩০ জুন,২০২৪ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- সোনালী আঁশ, রহিমা ফুড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং কুইন সাউথ টেক্সটাইল।
সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
সমাপ্ত হিসাববছরের জন্য সোনালী আঁশ ১০ শতাংশ, রহিমা ফুড ১০ শতাংশ নগদ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ১ শতাংশ নগদ এবং কুইন সাউথ টেক্সটাইল ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *