শনিবার, জুলাই ১৮, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

নগদ লভ্যাংশ পাঠিয়েছে চার কোম্পানি

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি। গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ফার্মা এইডস লিমিডেট, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তমিজুদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূত্র মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিগুলো।

ফার্মা এইডস: আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর আগের বছর বিনিয়োগকারীদের ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

মুন্নু সিরামিক: আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর আগের বছর বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

তমিজুদ্দিন টেক্সটাইল: আলোচ্য সময়ে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর আগের বছর বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ: আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর আগের বছর বিনিয়োগকারীদের ৮ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *