রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ফিনিক্স ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ প্রদান করেছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আলোচ্য সময়ের সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.২০ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.১০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *