বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

নর্দান জুট মেনুফ্যাক্চারিং এর সর্বোচ্চ দর পতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৩ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানি লি: । কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৮০ পয়সা বা ৯.২০ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৫০ পয়সা বা ৯.১১ শতাংশ কমেছে।
তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে থাকা এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড এবং সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর শেয়ার দর ৯.০৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ৯.০৭ শতাংশ, ন্যাশনাল ফিড মিল ৮.৯৭ শতাংশ, যৌথভাবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও বিডি ওয়েল্ডিং ৮.৯৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৮.৭৫ শতাংশ এবং জুট স্পিনার্স লিমিটেড ৮.৭৪ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *