মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

নাভানা ফার্মার নগদ লভ্যাংশ অনুমোদন

নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩৮ তম বার্ষিক সাধারণ সভা ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হয়। সভায় শেয়ারহোল্ডারদের ৩০ জুন, ২০২৪ সমাপ্ত বছরের জন্য ১৪% নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান প্রফেসর ডাঃ সরদার এ নাইম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পনির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ড. সাইদ আহমেদ ও অন্যান্য সম্মানিত পরিচালক বৃন্দ, কোম্পানির অডিটর ও ব্যবস্থাপনা কর্মকর্তাবৃন্দ।
শেয়ারহোল্ডারগন ২০২৩-২০২৪ সমাপ্তবছরে ১৪% নগদ লভ্যাংশ ঘোষণা শুধু মাত্র সাধারণ শেয়ারহোল্ডারগণের জন্য এবং ধারাবাহিকভাবে ভাল লভ্যাংশ প্রদানের জন্য কোম্পানীর প্রশংসা করেন। তাছারা শেয়ারহোল্ডারগন বিক্রয় রাজস্ব, নিট মুনাফা এবং ইপিএসের টেকসই বৃদ্ধি বজায়রাখার জন্য ব্যবস্থাপনার প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *