শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
কোম্পানি সংবাদ

নাম পরিবর্তন করবে সানলাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির নাম ‘সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘জিডি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে কোম্পানিটি নাম পরিবর্তন করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *