মঙ্গলবার, জুন ২, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

নাহী অ্যালুমিনিয়াম বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ ঘোষণা করেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৮৮ পয়সা।

আলোচনাকালে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ২৩ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *