নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (সিলভার জুবিলী) উদযাপন
নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (সিলভার জুবিলী) স¤প্রতি কোম্পানীর নিজস্ব “নিরাপদ অডিটোরিয়াম”, প্রধান কার্যালয়, ঢাকায় উদ্ধসঢ়;যাপিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর সম্মানিত চেয়ারম্যান জনাব এ কে এম মনিরুল হক এবং কোম্পানীর ভাইস চেয়ারম্যান জনাব জোবায়ের হুমায়ুন খন্দকার, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও পরিচালক জনাব নাঈমা হক, পরিচালক জনাব মাহমুদুল হক শামীম, পরিচালক জনাব নাজমে আরা হোসেন, নিরপেক্ষ পরিচালক জনাব মোঃ সোহরাব আলী খান এফসিএমএ এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস. এম. মাহবুবুল করিম সহ কোম্পানীর সকল শাখা প্রধানগন এবং প্রধান কার্য্যালয়ের সকল স্তরের কর্মকর্তাগণ।
কোম্পানীর চেয়ারম্যান জনাব এ.কে.এম. মনিরুল হক কোম্পানীর উত্তরোত্তর সমৃদ্ধিতে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যত দিক নির্দেশনা প্রদান করেন। একইসাথে ইসি চেয়ারম্যান ও পরিচালক জনাব নাঈমা হক সাফল্যের ধারা অব্যহত রেখে আগামীতে সবাইকে একসাথে নিষ্ঠার সাথে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ব্রিগিডিয়ার
জেনারেল মেসবাউল আলম চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন এবং সকলকে সিলভার জুবিলী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
