শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

পতনের দিনেও সূচক ওঠাতে চেয়েছে ৪ কোম্পানি বাজারে

সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান ডিএসইএক্স কমেছে প্রায় ৩০ পয়েন্টের বেশি। সূচকের এমন বড় পতনের দিনেও ডিএসইর সূচক ওঠাতে চেয়েছে ৪ কোম্পানির শেয়ার।

কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, ব্রাক ব্যাংক, উত্তরা ব্যাংক এবং পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিগুলোর দর বাড়ার কারণে আজ ডিএসইর সূচক বেড়েছে ১৭ পয়েন্টের বেশি। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর সূচক ওঠানোর চেষ্টায় সবচেয়ে অগ্রণী ভূমিকায় ছিল খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ারদর আজ বেড়েছে ১৪ টাকা ৯০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক ইতিবাচক রাখতে কোম্পানিটির ভূমিকা ছিল ৪.৭২ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচক ওঠাতে চেয়েছে ব্রাক ব্যাংক ৩.৯৯ পয়েন্ট, উত্তরা ব্যাংক ৩.৭৭ পয়েন্ট এবং পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ১.৭৩ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *