শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

পপুলার লাইফের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৭ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৩ টাকা ৭০ পয়সা করে লভ্যাংশ পাবেন।

মঙ্গলবার (১১ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭০ পয়সা। যা আগের বছর ৩ টাকা ৮০ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯১ টাকা ২০ পয়সা।

আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুলাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *