পর্ষদ সভার তারিখ জানালো বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। ২৬ সেপ্টেম্বর বিকাল ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, ৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পরে, এটি প্রকাশ করা হবে। এছাড়া সভা সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।
প্রসঙ্গত, গত অর্থবছর ২০২২-এ কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩.৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
