বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া নিয়ে ছড়ানো গুজবকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়

পুঁজিবাজার প্রেস.কম রোববার ১৩ই অক্টোবর : পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
সোমবার (১৩ অক্টোবর) এক সরকারি বিবৃতিতে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এই তথ্য জানান।
তিনি জানান, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের ক্ষতির আশঙ্কা তুলে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। বিষয়টি সরকারের নজরে এসেছে। বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয়—এমন কোনও সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। বরং ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছে।
অর্থ মন্ত্রণালয় এই ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *