পাঁচ ব্যাংকের’জমাকৃত অর্থ সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে ফেরত পাবেন
সমস্যাগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত হওয়ার পর ব্যক্তিগত আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে ফেরত পাবেন। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে অর্থ ফেরতের প্রক্রিয়া এবং সময়সীমা নির্ধারণ করে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করেছে।
বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা পরিষদ পাঁচটি ব্যাংক একীভূত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে। এ ব্যাংকগুলো হলো:
ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক
ইউনিয়ন ব্যাংক
গ্লোবাল ইসলামি ব্যাংক
সোশ্যাল ইসলামি ব্যাংক’ এক্সিম ব্যাংক ‘বাংলাদেশ ব্যাংকের খসড়া সার্কুলারের আলোকে ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া দুই ভাগে বিভক্ত হবে। জনআস্থা বজায় রাখতে আমানত ফেরত দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
১. সুরক্ষিত আমানত (২ লাখ টাকা পর্যন্ত):
চলতি ও সঞ্চয়ী হিসাবের মধ্যে তিন মাস বা তার বেশি মেয়াদের আমানত বাদে ২ লাখ টাকা পর্যন্ত অর্থ ‘সুরক্ষিত আমানত’ হিসেবে গণ্য হবে।
একীভূতকরণের পরপরই এই অর্থ অবিলম্বে পরিশোধ করা হবে এবং গেজেটে নির্ধারিত কার্যকর তারিখ থেকে যেকোনো সময় উত্তোলন সম্ভব হবে।
২. বড় অঙ্কের আমানত (২ লাখ টাকার বেশি):
চলতি/সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে, কার্যকর তারিখের ছয় মাস পর থেকে ছয় কিস্তিতে প্রতি কিস্তিতে ১ লাখ টাকা করে ২৪ মাসের মধ্যে ফেরত দেওয়া হবে। ২৪ মাসের পর বাকি টাকা যেকোনো সময় পরিশোধযোগ্য হবে।
নির্দিষ্ট মেয়াদী আমানতের ক্ষেত্রে বিভিন্ন মেয়াদের জন্য পুনর্নবায়ন ও পরিশোধের শর্তাদি প্রযোজ্য থাকবে। (৩ মাস থেকে ৫ বছর মেয়াদি আমানত পর্যন্ত বিস্তারিত সময়সীমা রয়েছে)
৬৫ বছর বা তার বেশি বয়সী এবং ক্যানসার আক্রান্তদের জন্য শর্তাবলী প্রযোজ্য হবে না।
আমানতকারীরা তাদের বাকি থাকা ব্যালেন্সের সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। কার্যকর তারিখ থেকে আমানতের উপর বাজারভিত্তিক মুনাফা প্রদান করা হবে।
প্রতিষ্ঠানিক আমানতকারীদের জন্য শেয়ার:
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকার, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর নেট দায়বদ্ধতার বিপরীতে নতুন ব্যাংকে অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হবে।
এই শেয়ারগুলোর উপর ব্যাংক মুনাফা হার প্রযোজ্য থাকবে এবং কমপক্ষে পাঁচ বছর ধরে রাখতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট বা গ্র্যাচুইটি ফান্ড এই স্কিমের বাইরে থাকবে।
নতুন ব্যাংক ও অন্যান্য তথ্য:
নতুন ব্যাংকের জন্য প্রস্তাবিত দুটি নাম হলো ‘ইউনাইটেড ইসলামি ব্যাংক লিমিটেড’ এবং ‘সম্মিলিত ইসলামি ব্যাংক লিমিটেড’।
একীভূতকরণের মাধ্যমে পাঁচটি ব্যাংকের সব সম্পদ ও দায় নতুন ব্যাংকে সংযুক্ত হবে।
পাঁচটি ব্যাংকের নন-পারফর্মিং লোন (NPL) উচ্চ মাত্রায়, যেখানে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে ৯৬.৩৭%, ইউনিয়ন ব্যাংকে ৯৭.৮%, গ্লোবাল ইসলামি ব্যাংকে ৯৫%, সোশ্যাল ইসলামি ব্যাংকে ৬২.৩% এবং এক্সিম ব্যাংকে ৪৮.২% নির্ধারিত হয়েছে।
চলতি বছরের মে মাস পর্যন্ত এই ব্যাংকগুলোর সম্মিলিত আমানত ছিল ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বেশি।
