পিই রেশিও আগের তুলনায় কমেছে
বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ৬-১০ এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের তুলনায় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭৪ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা ৯.৭৩ পয়েন্টে অবস্থান করছে।
অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে ডিএসই‘র সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.০১ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমেছে।
