সোমবার, জুলাই ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

পিপলস লিজিং এন্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিঃ এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পিপলস লিজিং এন্ড ফিন্যান্সিয়াল সাভিসেস লিঃ এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত এ সাধারণ সভায় কোম্পানীর শেয়ারহোল্ডারগন ও পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দসহ কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন কোর্ট-নিযুক্ত কোম্পানীর চেয়ারম্যান জনাব হাসান শহিদ ফেরদৌস। তিনি পিপলস লিজিং এন্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিঃ এর ধারাবাহিক সফলতার জন্য শেয়ারহোল্ডার, কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এতে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা কোম্পানীর বর্তমান কার্যক্রম ও সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ অগ্রগতির প্রতি তাদের আস্থা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *