সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারের অর্ধেকের বেশি কোম্পানির শেয়ারের দরপতন, কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে পুঁজিবাজার লিস্টেড অর্ধেকের বেশি শেয়ারের দর কমেছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৩ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৩৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৮৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১১৫৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১৮৯৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪২১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৯৭ কোটি ১৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৩টি কোম্পানির, বিপরীতে ২৫৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *