বুধবার, জুন ৩, ২০২৬
অর্থনীতি

পুঁজিবাজারের তিন ব্যাংকের মাধ্যমেই রেমিট্যান্স এসেছে ৩৬ শতাংশ

২০২৩-২৪ অর্থবছরে পুঁজিবাজারে শরিয়াভিত্তিক তিন ব্যাংকের মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ৮.৬৪ বিলিয়ন ডলার। যা এই অর্থবছরের দেশের ব্যাংকখাতের মোট সংগৃহীত রেমিট্যান্সের ৩৬.১৩ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ এনেছে ৬.১২ বিলিয়ন ডলার, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৮৪৪ মিলিয়ন ডলার এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এনেছে ১.৬৬ বিলিয়ন ডলার।

২০২৩-২৪ অর্থবছর শেষে দেশের ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে মোট রেমিট্যান্স এসেছে ২৩.৯১ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের তুলনায় ১০.৬৬ শতাংশ বেশি।

২০২৩ অর্থবছরে দেশের ব্যাংকখাতে মোট রেমিট্যান্স এসেছিল ২১.৬১ বিলিয়ন ডলার। সে সময়েও শরিয়াভিত্তিক এই তিন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স ছিল এসেছিল ৬.৪১ বিলিয়ন ডলার। যা সে সময়ে মোট ব্যাংকখাতের সংগৃহীত রেমিট্যান্সের ২৯.৬৮ শতাংশ ছিল।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ২০২৪ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে থাকা ১০ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৪.৯১ বিলিয়ন ডলার। যা ব্যাংকখাতের মোট সংগৃহীত রেমিট্যান্সের ৬২.৩৫ শতাংশ।

এছাড়া, এই ১০টি ব্যাংকের ২০২৪ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ৩২ শতাংশ। ২০২৩ অর্থবছরে এই ১০ ব্যাংকের মাধ্যমে ১১.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *