শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারের বাস্তব অভিজ্ঞতা প্রদানে নেক্সটর’র ৪র্থ কর্মশালা

দেশের পরবর্তী প্রজন্মদের পুঁজিবাজারে বিনিয়োগের বাস্তব অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে চতুর্থ এবং সর্বশেষ কর্মশালা সম্পন্ন করেছে নেক্সটর। সম্প্রতি রাজধানীর আফতাবনগরে অবস্থিত ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিটি ব্রোকারেজ লিমিটেডের পরিচালনায় কর্মশালাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ক্লাব।

অনুষ্ঠানে “পোর্টফলিও কনস্ট্রাকশন ও লাইভ ট্রেডিং” নিয়ে ওয়ার্কশপগুলো পরিচালনা করেন সিটি ব্রোকারেজের ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ রিসার্চ একেএম ফজলে রাব্বি এবং রিসার্চ এনালিস্ট শাখওয়াত হোসেন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী আমাদের

দেশের পরবর্তী প্রজন্মদের পুঁজিবাজারে বিনিয়োগের বাস্তব অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে প্রতিযোগিতা শুরু করে নেক্সটর। এতে সারাদেশের ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ২৪৪টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদেরকে পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।

পাশাপাশি প্রতিযোগিতায় ফাইনালিস্টদের শেয়ারমার্কেটে বিনিয়োগ করার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করবে সিটি ব্রোকারেজ লিমিটেড। বিনিয়োগের ফলাফলের ভিত্তিতে আগামী মে মাসেচূড়ান্ত বিজয়ীদের ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *