শনিবার, মে ২৩, ২০২৬
আজকের সংবাদ

পুঁজিবাজারে উত্থানের মধ্যে দিয়ে লেনদেন ৯০২ কোটি টাকা

ঈদের ছুটির আগে ৪ কার্যদিবস আজ পুঁজিবাজারে উত্থানে মধ্য দিয়ে ৯০২ কোটি ১৬ লাখ টাকা লেনদেন রয়েছে হয়েছে’ এরমধ্যে শনিবার (২৩ মে) বড় উত্থান হয়েছে।
শনিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩২৮ পয়েন্টে। যা আগের ৩ কার্যদিবসের উত্থানের মধ্যে বৃহস্পতিবার ৪২ পয়েন্ট, বুধবার ১১ পয়েন্ট ও মঙ্গলবার ৮ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ৯০২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৬৭ কোটি ৪৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৪ কোটি ৬৮ লাখ টাকার বা ৪ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১৭ টি বা ৫৫.০৮ শতাংশের। আর দর কমেছে ১১৭ টি বা ২৯.৭০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬০ টি বা ১৫.২৩ শতাংশের।
অপরদিকে সিএসইতে শনিবার ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০ টির, কমেছে ৭১ টির এবং পরিবর্তন হয়নি ২৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৩৯ পয়েন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *