মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরির পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরির পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুটির শেয়ার ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুটি হচ্ছে- শাশা ডেনিমস এবং রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড
সূত্র মতে, গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শাশা ডেনিমসের পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ এবং রহিমা ফুডের ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করায় শেয়ারের ক্যাটাগরিতে এই অবনমন ঘটেছে। আগামীকাল ২৪ ডিসেম্বর থেকে কোম্পানি দুটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু
পুঁজিবাজারের নিয়ম অনুযায়ী, সাধারণত ১০ শতাংশ বা তার বেশি ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানিগুলো ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করে। কিন্তু রহিমা ফুড কাঙ্ক্ষিত লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় তাদের এই ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের ফলে আগামীকাল থেকে কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়মকানুন কার্যকর হবে। বিশেষ করে মার্জিন ঋণ সুবিধা এবং সেটেলমেন্ট সাইকেলের ক্ষেত্রে বিনিয়োগকারীদের এখন থেকে ‘বি’ ক্যাটাগরির নীতিমালা অনুসরণ করতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *