বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির শেয়ার কে জেড ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
কোম্পানিগুলো হলো-ফু-ওয়াং ফুড, বিচ হ্যাচারি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এস.আলম কোল্ড রোল্ড, জেমিনি সী ফুড ও বেস্ট হোল্ডিংস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়।
আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) থেকে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
কোম্পানিগুলোকে আজ রবিবার (৪ জানুয়ারি) থেকে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকদের কোন প্রকার ঋণ সুবিধা দেওয়া থেকে বিরত থাকতে বলেছে ডিএসই।
উল্লেখ্য, গত ২০ মে বিএসইসির জেড শ্রেণি নিয়ে জারি করা নির্দেশনায় বলা হয়- পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দিলে, আইন অনুযায়ী নিয়মিত এজিএম না করলে, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া ছয় মাসের বেশি উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে, পুঞ্জীভূত লোকসান পরিশোধিত মূলধনের বেশি হলে, নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ না করলে কোনো কোম্পানিকে ‘জেড’ শ্রেণিভুক্ত করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *