সোমবার, এপ্রিল ২০, ২০২৬
আজকের সংবাদ

পুঁজিবাজারে দুই ঘণ্টায় ২১৭ কোটি টাকা লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী লেনদেন চলছে। দিনের প্রথম দুই ঘণ্টায় ২১৭ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৬ পয়েন্টে।

অন্যান্য সূচকের মধ্যে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১.৭৬ পয়েন্ট এবং ‘ডিএস৩০’ সূচক ২.৬০ পয়েন্ট বেড়েছে।

এ সময়ে ডিএসইতে ২১৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১২৫টি কোম্পানির দর বেড়েছে, ২৫টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং ১০৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *