পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই মূল লক্ষ্য: বিএসইসি
শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি আগামী চার বছরে ৫০ লাখ বিনিয়োগকারী আনার জন্য কাজ করবেন বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সোমবার (১৯ আগস্ট) বিএসইসিতে যোগদানের পর তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কীভাবে আগামী চার বছরে মোট ৫০ লাখ বিনিয়োগকারী শেয়ারবাজারে আনা যায় তা ভাবতে হবে। একইসঙ্গে অতীতের ভুলগুলো শোধরাতেও কাজ করতে হবে।
