পুঁজিবাজারে মূল্য সূচকে মিশ্র প্রতিক্রিয়ায় আগের দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে মূল্য সূচকে মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এছাড়া আগের দিনের তুলনায় কমেছে টাকাতে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার (১৪ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৯ পয়েন্টে।
এর সঙ্গে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ বেড়েছে ০.৮৩ পয়েন্ট। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ১.৪৮ পয়েন্ট।
এদিন ডিএসইতে ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪০৯ কোটি ৯৭ লাখ টাকা।
ডিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে ৯২টি বেড়েছে এবং কমেছে ৫৮টির। বাকি ১৬১টি কোম্পানির শেয়ার দর আজ অপরিবর্তিত ছিল।
