সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারে লেনদেন কমলেও বেড়েছে সূচক

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমলও বেড়েছে সৃচক

সূত্র মতে, রবিবার (০৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৮ দশমিক ৯১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৬ হাজার ২৩১ পয়েন্টে।

এছাড়া, এদিন ডিএসইএস সূচক ২ দশমিক ১২ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ০ দশমিক ১৫ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে আজ মোট ৩৪৯ কোটি ০১ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮৮ কোটি ৬৯ লাখ টাকা।

আজ দেশের প্রধান পুঁজুবাজার মোট ৩২২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮১ টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৯৩ কোম্পানির। বাকি ৪৮ কোম্পানির শেয়ার এর দাম কমেছে ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *