মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক বেড়েছে কমেছে লেনদেন

দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস সূচক বেড়েছে। এটি লেনদেন শেষে ডিএসইর সব সূচকে ইতিবাচক প্রবণতা দিয়েছে। তবে এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ বেড়েছে ১৩ দশমিক ১৫ পয়েন্ট। লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৬৯ পয়েন্টে।

এ ছাড়া ডিএসইর শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১.১৬ পয়েন্ট বেড়ে ১৩৫৮ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪.১৪ পয়েন্ট বেড়ে ২১৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৪১৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩০ কোটি ৪০ লাখ।

আজ দেশের প্রধান পুঁজিবাজারে মোট ৩০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১১২টির শেয়ারের দাম বেড়েছে, ৩১টির দরপতন হয়েছে এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *