পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেনের সংখ্যা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৪৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ৬,২৬২ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক কমেছে ০৮.০৮ পয়েন্ট।
এছাড়া ডিএসইর আরেকটি সূচক ডিএসইএস এ দিন ৮০.৮০ পয়েন্ট হারিয়েছে।
ডিএসইতে আজ মোট ৪৯৭ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৯৩ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৫টি কোম্পানির শেয়ার দর আজ অপরিবর্তিত রয়েছে। ৩৮টি কোম্পানি তাদের দর বাড়িয়েছে। এর বিপরীতে কমেছে ১০৯টি কোম্পানির শেয়ার দর।
