বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

পুঁজিবাজারে সোমবার লেনদেনের শীর্ষ শেয়ার তালিকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (০২ অক্টোবর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষে উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২১ কোটি ৮৩ লাখ ২২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় ফু-ওয়াং ফুড দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার টাকার। ১৫ কোটি ৩১ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে সোনারি পেপার, সি পার্ল রিসোর্ট, খান ব্রাদার্স, জেমিনি সি ফুড, লাফার্জহোলসিম বাংলাদেশ, প্রবতী ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *