পুঁজিবাজার ডিএসইতে বেড়েছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে মিশ্র সূচকে। এছাড়া লেনদেনের পরিমাণ ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত রোববার সাড়ে আট হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ১০ পয়েন্ট কমে ৬ হাজার ৩১১ পয়েন্টে অবস্থান করছে। প্রধান সূচকের পাশাপাশি, ‘ডিএস-৩০’ সূচকটি ১.৬২ পয়েন্ট হারিয়েছে। আর ডিএসইএস বা শরিয়াহ সূচক বেড়েছে ৪৪.৪৪ পয়েন্ট।
ডিএসইতে আজ ৮১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩৪ কোটি ৬১ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩১৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টি কোম্পানির।
