মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজকের সংবাদ

পূঁজিবাজারে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পূঁজিবাজারে সূচকে মিশ্র প্রতিক্রিয়ায় শেষ হয়েছে। এছাড়া লেনদেনের পরিমাণ ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। টানা দুই দিনে ৮০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ৪৪ পয়েন্ট কমে ৬ হাজার ৩১০ পয়েন্টে অবস্থান করছে।

প্রধান সূচকের পাশাপাশি ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ১ দশমিক ৮৮ পয়েন্ট। এবং ডিএসইএস বা শরিয়াহ সূচকও ১.৮৮ বৃদ্ধি পেয়েছে।

ডিএসইতে আজ ৮৫৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮১১ কোটি ৬৬ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩২২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টি কোম্পানির দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *