বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

প্যাসিফিক ডেনিমসের উৎপাদন শুরু

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের উৎপাদন কার্যক্রম ফের চালু হয়েছে। সোমবার (২৪ জুন) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত শনিবার (২২ জুন) থেকে কোম্পানিটি উৎপাদন কার্যক্রম শুরু করেছে। এর আগে গ্যাস সংকটের কারণে আনুমানিক ২ মাস কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।

এদিকে গত ৯ জুন ডিএসই ওয়েবসাইটে উৎপাদন বন্ধের কথা জানায় প্যাসিফিক ডেনিমস কর্তৃপক্ষ। এতে বলা হয়েছিল, কোন নোটিশ ছাড়াই কোম্পানিটির গ্যাস লাইন কেটে ফেলায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

চলতি বছরের তিন প্রান্তিক (জুলাই’২৩-মার্চ’২৪) মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ পয়সা। গতকাল ডিএসইতে কোম্পানিটি ৯ টাকা ৪০ পয়সায় লেনদেন শেষ করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *