প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্র থেকে এই তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮১ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ২.৩৩ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ৪ টাকা ৪২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৩২ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২ টাকা ৯৩ টাকা।
