প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ ই-জেনারেশন লিমিটেডের
তালিকাভুক্ত ই-জেনারেশন লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই তথ্য কোম্পানি সূত্র থেকে জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪২ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ৭৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি একত্রিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৯৫ পয়সা।
