প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ মতিন স্পিনিং মিলসের
তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্র থেকে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৭ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল মাইনাস ৩ টাকা ৮৯ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৯৫ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৩ পয়সা।
