শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
এক্সক্লুসিভ

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২১৯টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৯০ পয়সা বা ১২ দশমিক ২৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজ এর দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ২০ বা ৭.৮৬ শতাংশ। আর ৮০ পয়সা বা ৬.৬১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ড্রাগন সোয়েটার।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রিমিয়ার লিজিং ৬.৪৫ শতাংশ, আনলিমা ইয়ার্ন ৬.৪৩ শতাংশ, দেশ গার্মেন্টস ৬.৬১ শতাংশ, আমান কটন ৬.১৫ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড ৫.৯৭ শতাংশ, ওরিয়ন ফার্মা ৫.৬৫ শতাংশ এবং ন্যাশনাল পলিমার ৫.৬১ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *