প্রাইম ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদে “এএ+” ও স্বল্পমেয়াদে “এসটি-২ রেটিং হয়েছে। এছাড়াও কোম্পানিটির সমাপ্ত হিসাববছরের ৩১ ডিসেম্বর ২০২৩ নিরীক্ষিত আর্থিক পরিস্তিতি ও অন্যান্য প্রাসঙ্গিকতার উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
