প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড এর ২০২৬-২০২৮ মেয়াদে অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কমিটি গঠিত
জ্বালানি সেক্টরের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড এর ২০২৬-২০২৮ মেয়াদে অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদে সভাপতি পদেপ্রকৌ, মোঃ শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (এলএনজি),
সহ সভাপতি পদে প্রকৌ. মোঃ রাফিউর রহমান, উপ-ব্যবস্থাপক,
সাধারণ সম্পাদক পদে
জনাব মোঃ ফিরোজ আলম চৌধুরী, উপ মহাব্যবস্থাপক, যুগ্ম সম্পাদক পদে জনাব এ.এস.এম শফিউল আলম, ব্যবস্থাপক, অর্থ সম্পাদক পদে
জনাব মোঃ গিয়াস উদ্দিন, সহকারী ব্যবস্থাপক, সাংগঠনিক সম্পাদক পদে
প্রকৌ. বি.এম. খোশবুর রহমান, উপ-ব্যবস্থাপক
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জনাব মোঃ মুস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপক,
ক্রীড়া সম্পাদক পদে জনাব মোঃ জামিল হোসেন, সহকারী ব্যবস্থাপক, কল্যাণ ও উন্নয়ন সম্পাদক পদে জনাব মোঃ এহতেশামুল হুদা, সহকারী ব্যবস্থাপক, নারী বিষয়ক সম্পাদক পদে জনাব সাদাফ তানিয়া, সহকারী কর্মকর্তা,
প্রচার সম্পাদক পদে জনাব মোঃ রেজাউল করিম, সহকারী ব্যবস্থাপক, দপ্তর সম্পাদক পদে জনাব কাকন রানা, সহকারী ব্যবস্থাপক,
কার্যনির্বাহী সদস্য পদে জনাব নিবিড় আহমেদ, উপসহকারী প্রকৌশলী, জনাব হাসান আব্দুল্লাহ,, উপ-ব্যবস্থাপক, জনাব মোঃ খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপক নির্বাচিত হয়েছেন। গত ১৭ মে ২০২৬ তারিখে নবনির্বাচিত পরিষদের শপথ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিনিয়র কর্মকর্তাবৃন্দ সহ সকল স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানের বক্তব্যে নবনির্বাচিত পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম বলেন যে, কর্মকর্তাবৃন্দের ন্যায্য অধিকার আদায় ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নবনির্বাচিত পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। নবনির্বাচিত পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী রাফউর রহমান অভিমত প্রকাশ করেন যে, আরপিজিসিএল গ্যাস সেক্টরের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রায় ৩৫ শতাংশ গ্যাস আরপিজিসিএল মাধ্যমে সরবরাহ হচ্ছে। এক্ষেত্রে আমাদের ন্যায্য অধিকার আদায় আমাদের মূল ব্রত।
