বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

প্রায় তিনশো কোম্পানির দরপতন, কমেছে লেনদেন

প্রায় তিনশো কোম্পানির দরপতন., কমেছে লেনদেনসপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন শেষ হয়েছে। একই সাথে প্রায় তিনশো কোম্পানির শেয়ারদর পতনে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৪ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ৯৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৮২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৮২ পয়েন্ট কমে ১২০২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ২৪ পয়েন্ট কমে ১৯৩৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬২২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৬৪ কোটি ২৮ লাখ টাকা।

রবিবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭০টি কোম্পানির, বিপরীতে ২৯৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *