সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ফনিক্স ফাইন্যান্স এর সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ২৪৪টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠেছে ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (০১ অক্টোবর) ফনিক্স ফাইন্যানস শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা বা ১৪ দশমিক ৯৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মাইডাস ফাইন্যান্সিংয়ের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ১০ দশমিক ৯৮ শতাংশ। আর ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ২১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং ফুডের ৯ দশমিক ৩৯ শতাংশ, এমারেল্ড অয়েলের ৭ দশমিক ৬৪ শতাংশ, ডরিন পাওয়ারের ৭ দশমিক ৫৪ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ২৮ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯৩ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ৬ দশমিক ৬৬ শতাংশ এবং এ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের দর ৬ দশমিক ৩৬ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *